গড়বেতায় শববাহী গাড়ির উদ্বোধন করলেন বিধায়ক আশীষ চক্রবর্ত্তী
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা গ্রামীণ হাসপাতালে কোন শববাহী গাড়ি ছিল না। তাই গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী তার বিধায়ক তহবিল থেকে গড়বেতা গ্রামীণ হাসপাতাল কে একটি শববাহী গাড়ি দেন ।বুধবার গড়বেতা গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে শববাহী গাড়ী তুলে দেন গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী।
সেইসঙ্গে ওই অনুষ্ঠানে গড়বেতা গ্রামীণ হাসপাতাল এর ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের করোনা যোদ্ধা হিসেবে সংবর্ধনা জানানো হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, গড়বেতা এক ব্লকের বিডিও ওয়াসিম রেজা সহ আরো অনেকে।বিধায়ক আশীষ চক্রবর্ত্তী শববাহী গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন এর ফলে এই এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।
কারণ কেউ হাসপাতালে মারা গেলে তার মৃতদেহ নিয়ে যেতে আর সমস্যা হবে না। তাই এই গাড়িটির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন করোনার সময় নিজেদের জীবন বিপন্ন করে গড়বেতা গ্রামীন হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন। তাই তাদের করোনা যোদ্ধা হিসেবে এদিন সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে তিনি বলেন গড়বেতা গ্রামীণ হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকার অনেক কাজ করেছে।আগামীতে আরো উন্নয়নের ব্যবস্থা করা হবে।

Post a Comment