সাংবাদিক পরিচয়ে দিয়ে শহরে গুন্ডাগিরি- তোলাবাজি, গ্রেপ্তার শিলিগুড়ির স্থানীয় পোর্টালের দুই কর্মী - The News Lion

সাংবাদিক পরিচয়ে দিয়ে শহরে গুন্ডাগিরি- তোলাবাজি, গ্রেপ্তার শিলিগুড়ির স্থানীয় পোর্টালের দুই কর্মী

 


দি নিউজ লায়নঃ       সাংবাদিক পরিচয়ে বুম হাতে ধমকে চমকে লক্ষাধিক টাকা আদায়ের চক্র। হাতেনাতে গ্রেপ্তার পোর্টাল কর্মী সায়ন্তন সাহা ও রবিন সাহা। জানা গিয়েছে সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায়ই এদের মূল লক্ষ। তাদের সঙ্গে আরও১০-১৫জন জড়িত রয়েছেন বলেও অভিযোগ। বেশকিছুদিন ধরেই  শিলিগুড়ি শহরে একাধিক সংবাদমাধ্যমের নামে গজিয়ে ওঠা পোর্টালের বিরুদ্ধে উঠেছে ধমকে চমকে অসৎ পথে লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ। 


শহরের রাজনীতিবিদ, অসাধু কারবারি, কল সেন্টারকে টার্গেট করেই টোপ ফেলে তারা।এরপর সেই ব্যক্তি ও সংস্থাকে পর্দাফাঁসের হুমকি দিয়ে আইন ও প্রশাসনকে হাতে নিয়ে নানা ভাবে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য ক্রমাগত চাপ দেওয়া হয়। অনেকক্ষেত্রেই এভাবে  কার্যসিদ্ধিও হয়েছে। অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতেও একই কায়দায় শিলিগুড়ির ভক্তিনগর চেকপোস্টের কাছে সৈয়দ স্যামের  একটি অটোমোবাইল সামগ্রী বিক্রির কল সেন্টারে অর্তকিত হানা দিয়ে নিজেদের স্থানীয় পোর্টালের সাংবাদিক পরিচয় দেয় একদল। 


তিনি অবৈধ কলসেন্টার চালাচ্ছে তার পর্দাফাঁস করা হবে এমন হুমকি দিয়েই ব্যবসায়ির বিশ্বস্ত কর্মী লালন মাহাতোর কাছে ৪৫লক্ষ টাকা চাওয়া হয়। ব্যবসায়ী ভয় পেয়ে সাড়ে ৩লক্ষ টাকার সমঝোতা করার কথা বলেন। ধমকে কাজ না হলে পেশীবল দেখিয়ে সেইসময় কলসেন্টার কর্মীদের ওপর চড়াও হন অভিযুক্তরা বলেও অভিযোগ। রাত ২টা নাগাদ সেই টাকা নিয়ে শিলিগুড়ি সেবকরোডের একটি সিনেমা হলের কাছে ব্যবসায়িকে আসার নির্দেশ দিলে সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের দ্বারস্থ হন ব্যবসায়ী। ভক্তিনগর থানার পুলিশ হাতেনাতে

স্থানীয় দুই পোর্টালের দুজন অভিযুক্ত গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.