প্রায় ১৩৩ টি গাড়ি সংঘর্ষে ৬ জন নিহত
দি নিউজ লায়নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে একটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর। ফোর্ট ওয়ার্থের পুলিশ প্রধান নীল নোয়াকাস জানিয়েছেন, তীব্র শীত ও তুষার ঝড়ের পরে রাস্তায় বরফের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। একের পর এক ১৩৩ টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। নিহত হয়েছে ৬ জন।
জেসন ম্যাকলফলিন নামে একজন আবহাওয়াবিদ টুইটারে এই দুর্ঘটনার ভয়াবহ বিবরণ শেয়ার করেছেন। "আমি উত্তর ফোর্ট-ওয়ার্থ অঞ্চলে আমার জীবনের সবচেয়ে খারাপ দুর্ঘটনা দেখেছি," তিনি টুইটারে বলেছিলেন। সবাই প্রার্থনা করুন। শত শত গাড়ি এখানে দুর্ঘটনার সাথে জড়িত রয়েছে।

Post a Comment