নতুন এসডিপি অফিস ও থানার উদ্বোধন
দি নিউজ লায়নঃ নির্বাচনের আগেই হাওড়া গ্রামীণ জেলায় আরও একটি নতুন এসডিপিও অফিস ও থানার উদ্বোধন হলো শুক্রবার। শুক্রবার উদয়নারায়ণপুরের ঘোষপাড়ায় আমতা জোনের নতুন এসডিপি অফিস পেড়োয় নতুন থানার উদ্বোধন করেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি শিশ রাম ঝাঝারিয়া। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ নির্মল মাজি, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা,হাওড়া জেলা পরিষদের কর্মদক্ষ সীতানাথ ঘোষ ও রমেশ পাল সহ অন্যান্যরা।
হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া এসডিপিও অফিসের অধীনে উলুবেড়িয়া বাউড়িয়া রাজাপুর শ্যামপুর বাগনান আমতা উদয়নারায়ণপুর উলুবেড়িয়ার মহিলা থানা ছিল এবং উলুবেড়িয়া এসডিপিও অফিস ছিল উলুবেড়িয়ায়। এত বড় সীমানার অধীনে থাকা বাসিন্দারা বিভিন্ন সময়ে এসডি পিওর কাছে অভিযোগ জানাতে উলুবেড়িয়ায় আসার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছিল। সাধারণ মানুষের সমস্যা দূর করতে উদয়নারায়নপুর আমতা জোনের নতুন এসডিপিও অফিসে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর নতুন এসডিপিও অফিসে আওতায় থাকছে আমতা জয়পুর উদয়নারায়নপুর ও পেড়ো থানা এবং নতুন এসডিপিওর দায়িত্বে থাকছেন ডিএসপি পদমর্যাদার একজন আধিকারিক। অন্যদিকে নতুন পেড়ো থানার অধীনে আমতা থানার কানপুর বসন্তপুর আনুলিয়া খোশালপুর বালিচকের পাশাপাশি উদয়নারায়ণপুরের হরিশপুর ও খিলা অঞ্চল কে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন থানার দায়িত্ব দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর পিয়ালী ঘোষকে। প্রশাসন নতুন থানার ওসি তার দায়িত্ব বুঝে নিয়েছেন।
এদিন নতুন এসডিপিও অফিস উদ্বোধন করে ডিআইজি জানান আগে উলুবেড়িয়া এসডিপি অফিস অনেক দূরে থাকায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল। এখন থেকে জেলার চারটি থানার মানুষ বাড়ির কাছেই পুলিশের পরিষেবা পাবেন।
অন্যদিকে নিজের বিধানসভায় এসডিপি অফিস ও নতুন থানা নিয়ে উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা বলেনএকজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের দাবী কে মান্যতা দেওয়ার চেষ্টা করেছি। নিজের এলাকায় এসডিপিও অফিস এবং থানা হওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান।

Post a Comment