১৪ বছর আগেকার খুনের বদলা নিতে পিটিয়ে খুন
দি নিউজ লায়নঃ স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগে পাল্টা বদলা নিতে এলাকায় ফিরতেই ১৪ বছর পরে অভিযুক্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণপিটুনি দিয়ে পিটিয়ে খুন। মৃতের নাম কুরবান শেখ। এই ঘটনায় মুর্শিদাবাদের মোহাম্মদপুরের বেতা পাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর চাউর হতেই বিশাল পুলিশবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।যদিও তার পরেও মূল অভিযুক্তরা পালিয়ে যায় বলেই মৃতের পরিবারের তরফে জানানো হয়। দোষীদের খোঁজে জড়তার তল্লাশি শুরু হয়েছে।এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক বিক্রম প্রসাদ বলেন,"খুন হয়ে যাওয়া ব্যক্তির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ সেইমতো তদন্ত শুরু করেছে এর বেশি এখনই কিছু বলা সম্ভব নয়"।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ২০০৭ সাল নাগাদ। বন্ধু মাজরুল শেখ কুরবানের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি কুরবানের নজর এড়ায়নি। স্বাভাবিকভাবেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, পরকীয়ার শাস্তি দিতে মাজরুলকে বাড়ি থেকে ডেকে এনে খুন করে কুরবান। তারপর এলাকা ছাড়ে অভিযুক্ত কুরবান। পরবর্তীতে আত্মগোপন করে থাকার জন্য বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে আস্তানা গ্রহণ করে কুরবান।পুলিশ তাঁর হদিশ পায়নি। দীর্ঘ ১৪ বছর পরে চুপিসারে সপ্তাহখানেক আগে এলাকায় ফেরেন কুরবান। দিন দুয়েক কেউ তা না জানতে পারলেও।বাড়ি থেকে বেরোনোর শুরু করতেই পাড়া প্রতিবেশীদের মধ্যে কুরবানের আগমনের খবর ছড়িয়ে পড়ে।
তারপরেই অচেনা নাম্বার থেকে ফোন করে এদিন বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় কুরবান কে। অভিযোগ, পুরাতন সেই খুনের বদলা নিতে মাজারুলের পরিবারের লোকজন পরিকল্পনা করে একটি ফাঁকা জায়গায় কুরআন কে একা পেয়ে ঘিরে ধরে নির্বিচারে বেধড়ক ভাবে পিটিয়ে খুন করে। পরবর্তীতে গুরুতর জখম অবস্থায় তাঁকে লালবাগ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুন হয়ে যাওয়া কুরবানের স্ত্রী সাজারুল সহ একাধিক ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে কান্নায় ভেঙে পড়েন। স্বামী খুনের ন্যায় বিচার চেয়ে তিনি বলেন,"আমার স্বামী পুরাতন একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিল মাত্র। তার বদলা নিতেই পরিকল্পনা করে ঠান্ডা মাথায় আমার স্বামীকে আজ পিটিয়ে খুন করা হয়েছে দোষীদের ফাঁসির সাজা চাই"।

Post a Comment