দিদির দূত' কর্মসূচিতে উত্তর হাওড়ায় বিশাল বাইক র্যালি তৃণমূলের
দি নিউজ লায়নঃ মমতার মা মাটি মানুষ সরকারের গত দশ বছরের উন্নয়নের খতিয়ান 'দিদির দূত' হিসেবে মানুষের কাছে তুলে ধরলেন মন্ত্রী অরূপ রায়। সোমবার সকালে উত্তর হাওড়ায় 'দিদির দূত' কর্মসূচিকে সামনে রেখে তৃণমূলের উদ্যোগে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। 'দিদির দূত' গাড়িতে নিজে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়।
এছাড়াও ওই কর্মসূচিতে যোগ দেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য, উত্তর হাওড়ার তৃণমূল সভাপতি তথা প্রাক্তন মেয়র পারিষদ গৌতম চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর বাপী মান্না, লক্ষ্মী সাহানি, পূর্ণেন্দু বসু, তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গুলমোহর থেকে বাইক র্যালি শুরু হয়। এরপর বিভিন্ন পথ পরিক্রমা করে ঘুসুড়িতে এসে র্যালি শেষ হয়। মন্ত্রী অরূপ রায় মমতা সরকারের গত দশ বছরের উন্নয়নের কর্মযজ্ঞের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

Post a Comment