গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগের তীর স্বামীর বিরুদ্ধে - The News Lion

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগের তীর স্বামীর বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন:   বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীর চাপা বালিশে মরতে হলো গৃহবধূকে বলে অভিযোগ। স্বামীর পরকীয়ার কথা জেনে যাওয়াতে প্রাণ দিতে হলো বছর পঁচিশের হাজিরা মন্ডল কে। এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার গাংনাপুর থানার রাখালগাছি গ্রামে। সূত্রের খবর জানা যায় বছর পাঁচেক আগে গাংনাপুর দক্ষিণ ঢাকুরিয়ার হাজিরা খাতুনের সাথে রাখালগাছি আব্দুল আলিম মন্ডলের সঙ্গে মুসলিম শরীয়তে মতে ও রেজিস্ট্রি করে বিয়ে হয়।


  মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকে তাদের মেয়েকে অর্থের জন্য শারীরিক ও মানসিক অত্যাচার করত জামাই আব্দুল আলী মন্ডল। এরপরে মৃত গৃহবধূর জানতে পারে তার স্বামীর সঙ্গে মেজ জা অর্থাৎ বৌদির পরকীয়ার কথা। এই নিয়ে প্রতিবাদ করলে চরম অত্যাচার সহ্য করতে হতো গৃহবধূ হাজিরা মন্ডল কে। 


অভিযোগ  অবৈধ সম্পর্কের সময় হাতে নাতে ধরে ফেলাতেই স্বামী আব্দুল আলী মন্ডল মুখে বালিশ চাপা দিয়ে  তার স্ত্রী হাজিরা মণ্ডলকে হত্যা করে। এমনই ঘটনার  মামলা রুজু হয় গাংনাপুর থানায় এরপর পুলিশ মৃত্যুর কারণ জানতে  মৃত গৃহবধূর দেহ উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে নিয়ে আসে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.