মুর্শিদাবাদ বাসীর জন্য মেঘা ৫২১ কোটি টাকার বাজেট পেশ
দি নিউজ লায়ন: এক ধাক্কায় গতবারের চেয়ে ৯৫ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে মুর্শিদাবাদ বাসীর জন্য ৫২১কোটি টাকার চলতি ২০২১-২২ অর্থ বর্ষের জন্য বহু প্রতীক্ষিত বাজেট পেশ হল মুর্শিদাবাদের জেলা পরিষদের ভবনে। এদিন এই ব্যাপারে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল বলেন, গতবারের চেয়ে প্রায় ৯৫ কোটি টাকার বেশি বাজেট পেশ করা হয়েছে।
রাস্তার উন্নয়নের পাশাপাশি গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহে জোর দেওয়া হয়েছে। এছাড়া সেচের কাজেও টাকা ব্যয় করা হবে। জেলায় অনেক খাল, বিল মজে যেতে বসেছে। সেগুলি সংস্কার করা হবে। পথবাতি বসানো, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নেও আমরা জোর দিতে চাইছি"। জেলার ২ সংসদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিদের সামনে এদিনের খসড়া বাজেট পেশ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। তাই অন্যান্য জেলা পরিষদগুলি অনেক আগেই বাজেট পেশ করেছে। নিয়ম অনুযায়ী ২১দিনের মধ্যে খসড়া বাজেটের উপর সংশোধনী দেওয়া যায়। কিন্তু তার আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খসড়া বাজেট আরও আগে কেন পেশ করা হল না তা নিয়ে জনপ্রতিনিধিরাই প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এলাকায় উন্নয়নমূলক কাজ কেমন হবে তা অনেকটা জেলা পরিষদের বাজেটের উপর নির্ভর করে। তাই এই কাজ অনেক আগেই করা উচিত ছিল। যদিও আধিকারিকরা সাত দিন পর অর্থের মিটিং ডেকেছেন। সেখানে ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে বাজেট পাশ করানো যেতে পারে"।

Post a Comment