কোচবিহারের ইচ্ছাময়ী শিব ও কালি মন্দিরে দুঃসাহসিক চুরি - The News Lion

কোচবিহারের ইচ্ছাময়ী শিব ও কালি মন্দিরে দুঃসাহসিক চুরি

 


দি নিউজ লায়ন:   চুরির ঘটনা ঘটলো কোচবিহার শহরে।মঙ্গলবার কোচবিহার শহরের আর আর এন রোড সংলগ্ন পুরাতন পোস্ট অফিস এলাকার ইচ্ছাময়ী শিব ও কালি মন্দিরে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ।মন্দির নির্মাতা বলকান্ত আগরওয়াল বলেন, এদিন সকাল সাড়ে ছয়টা নাগাদ তার বাড়িতে খবর আসে মন্দিরে চুরি হয়েছে। তৎক্ষণাৎ তিনি মন্দিরে আসেন এবং দেখতে পান মন্দিরের বাইরের এবং ভেতরের দরজা ভাঙ্গা। খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়।


পুলিশের সঙ্গে মন্দির খুলে প্রবেশ করেন স্থানীয় রা।আগরওয়াল বাবু জানান, মায়ের শরীরে থাকা সমস্ত সোনার গয়না লোপাট ,রূপার মল সহ বেশ কিছু দামী পূজার আসবাব পত্র পাওয়া যাচ্ছে না। অনুমান প্রায় 50 গ্রাম সোনার বাজার মূল্য ন্যূনতম তিন লক্ষ টাকা, চুরি হয়েছে। মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, এক ব্যক্তি ভোর চারটা পঁচিশ মিনিট নাগাদ মন্দিরে প্রবেশ করে এবং কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে যায়।অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, মাস খানেক আগে এই এলাকারই একটি মনসা মন্দির থেকে মায়ের গয়না ও আসবাব পত্র চুরি হওয়ার ঘটনা ঘটে।


সেই চুরির কিনারা এখনো পর্যন্ত করতে পারেনি পুলিশ।একই সাথে দিন ১৫ আগে এই এলাকা থেকে প্রকাশ্যে একটি মোটর বাইক চুরি হয়। তারও কিনারা অপারগ পুলিশ প্রশাসন। ফের আরো একবার চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার পৌর এলাকায়।আগরওয়াল সাহেব দাবি করেন অবিলম্বে চোরকে গ্রেফতার করে মায়ের গয়না ফেরত নিয়ে আসতে হবে পুলিশকে। সমস্ত ভিডিও প্রমাণ পত্র পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা। কোচবিহার জেলা পুলিশ সুপার কে কন্নান জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়েছিল তদন্ত শুরু হয়েছে।অবিলম্বে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.