ইমারতি দ্রব্য রাখা নিয়ে বচসা,জখম ২ - The News Lion

ইমারতি দ্রব্য রাখা নিয়ে বচসা,জখম ২

 


দি নিউজ লায়নঃ    রবিবার সন্ধ্যায় রাস্তার উপর ইমারতি দ্রব্য রাখা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসার জেরে সংঘর্ষ বেধে গেলে জখম হয় ২ জন।জখমদের নাম সুশীল দাস,কার্তিক নস্কর।ঘটনাটি ঘটে ক্যানিং থানার দিঘীরপাড় অঞ্চলের ট্যাংরাখালি কলেজমোড় এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে কলেজমোড় এলাকার বাসিন্দা সুশীল দাস তার ঘর তৈরীর জন্য ইট ও বালি  রাস্তার ধারে রেখেছিলেন।আর সেই কারণে রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছিল বলে প্রতিবাদ করেন কার্তিক নস্কর।


অভিযোগ প্রতিবাদ করায় আচমকা কার্তিক নস্করের উপর ঝাঁপিয়ে পড়ে লাঠি দিয়ে বেধড়ক মারধোর করে।পাল্টা রাস্তার উপর থেকে ইট নিয়ে সুশীলকে আক্রমণ করে কার্তিক। ঘটনায় দুজনই রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয় প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় দুজন কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আশাঙ্কাজনক অবস্থায় দুজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রৎয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। আভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.