পূর্ব বর্ধমানে বাম-কংগ্রেস জোটের প্রার্থী ভাগাভাগির আগেই বির্তক দেখা দিল
দি নিউজ লায়নঃ পূর্ব বর্ধমানে বাম-কংগ্রেস জোটের প্রার্থী বা আসন ভাগাভাগির আগেই বির্তক দেখা দিল। বর্ধমানের দেওয়ালে সি পি এমকে ভোট দেবার আবেদনের দেওয়াল লিখনে আপত্তি জেলা কংগ্রেসের যুব শাখার। রাজ্যে সিপিএম কংগ্রেস জোট নিশ্চিত হলেও আসন বন্টন নিয়ে রফা এখন হয়নি। ইতিমধ্যেই বর্ধমান শহরে সিপিএম প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে।
দেওয়ালে সিপিএমের প্রার্থীকে ভোট দেবার আবেদন। জেলা সিপিএমের এহেন আচরণে ক্ষুব্ধ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। যেখানে রাজ্যস্তরে জোটের আসন বিন্যাস নিয়ে সিপিএম-কংগ্রেস এখনো কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি সেখানে কিভাবে জেলা সিপিএম তাদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু করল তা নিয়ে দলীয়স্তরে প্রশ্ন তুলেছে তারা। সিপিএমের একতরফা এই সিদ্ধান্তে কংগ্রেসকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের যুব সভাপতি গৌরব সমাদ্দার।
যদিও এটা বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি সি পি আই এম এর। সিপিএমের তরফে সাংবাদিককে জানিয়েছে আন্দোলন সংগ্রামও চলছে। যেহেতু ভোট সামনে তাই হয়তো কর্মী সমর্থকদের কেউ কেউ ভোট দিন লিখেছেন।

Post a Comment