উলুবেড়িয়ায় প্রচুর পরিমাণে চোলাই মদ তৈরির সামগ্রী উদ্ধার
দি নিউজ লায়নঃ শুক্রবার সকালে উলুবেড়িয়া থানার পুলিশ ও আবগারি যৌথ অভিযান চালিয়ে উলুবেড়িয়া থানার মদাই গ্রাম থেকে প্রচুর পরিমাণে চোলাই মদ তৈরির সামগ্রী উদ্ধার করল। পরে পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী নষ্ট করে দেয়।
উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু জানান শুক্রবারে এই অভিযানে ৬০ কেজি ঝোলা গুড়, ২৮০০ কেজি গুড় জল এবং ১৭০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত হয়েছে। যদিও বাজেয়াপ্ত সব সামগ্রী নষ্ট করে দেওয়া হয়। তিনি জানান এদিনের এই অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারা যায়নি।

Post a Comment