কৃতজ্ঞতা যাত্রা কর্মসূচি ঝাড়গ্রাম শহরে পালন করলেন বিধায়ক পুত্র সুরজিৎ হাঁসদা - The News Lion

কৃতজ্ঞতা যাত্রা কর্মসূচি ঝাড়গ্রাম শহরে পালন করলেন বিধায়ক পুত্র সুরজিৎ হাঁসদা

 


দি নিউজ লায়নঃ     শুক্রবার ঝাড়গ্রাম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে কৃতজ্ঞতা যাত্রা কর্মসূচি পালন করলেন ঝাড়গ্রাম এর  প্রয়াত বিধায়ক ডাক্তার সুকুমার হাঁসদার পুত্র সুরজিৎ হাঁসদা। শুক্রবার তিনি বাড়ি বাড়ি গিয়ে তার বাবাকে দুবার বিধায়ক নির্বাচিত করার জন্য এবং কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা জানান । সেই সঙ্গে তার বাবা বিধায়ক হিসাবে যে উন্নয়ন মূলক কাজ করেছেন তার খতিয়ান তুলে রিপোর্ট কার্ড ও তিনি মানুষের হাতে তুলে দেন।


 তিনি বলেন আপনাদের জন্য আমার বাবা বিধায়ক নির্বাচিত হয়ে মানুষের সেবা করার সুযোগ পেয়েছিলেন।সেই সঙ্গে তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনেন।তিনি বলেন আমি আমার প্রয়াত দাদু সুবোধ হাঁসদা ও প্রয়াত আমার বাবা ডাক্তার সুকুমার হাঁসদার মতো আপনাদের পাশে থেকে সমাজ সেবার কাজ করবো।আপনারা আমাকে আশীর্বাদ করবেন।আমি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সমাজ সেবার কাজে যুক্ত থাকবো।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে মানুষের জন্য কাজ করছেন।


তা দেখে আমি অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা চায়ছি।সুরজিৎ হাঁসদা আরো বলেন যে তিনি শুধু ঝাড়গ্রাম শহরে নয়,ঝাড়গ্রাম বিধানসভা এলাকার প্রতিটি  গ্রামে গিয়ে ও মানুষের কাছে আশীর্বাদ চাইবেন।তাই সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করবেন বলে জানান।তাই দলীয় কর্মীদের নিয়ে তিনি জনসংযোগ এর কাজ শুরু  করেছেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.