বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিস সেলে ফের এক বিচারাধীন বন্দির মৃত্যু
দি নিউজ লায়নঃ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিস সেলে ফের এক বিচারাধীন বন্দির মৃত্যু হল। মৃতের নাম হোপনা সরেন (৬২)। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার মহুলডাঙায় তাঁর বাড়ি। একটি খুনের মামলায় তিনি অভিযুক্ত। আসানসোলের চতুর্থ জেলা ও দায়রা আদালতে মামলাটির বিচার চলছে। আসানসোল সংশোধনাগারে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন।
তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
তাঁর মৃত্যুর বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা। বন্দি মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নিের্দশ দিয়েছেন বর্ধমানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দি মৃত্যু নিয়ে জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনে রিপোর্ট পাঠিয়েছে বর্ধমান সংশোধনাগার কর্তৃপক্ষ। জেলাশাসক, পুলিস সুপার ও কারাদপ্তরেও বিষয়টি জানানো হয়েছে।

Post a Comment