২৪ ঘন্টা, ৫০ ঘন্টা এমনকী ৫০ হাজার গন্নটা কেটে গেলেও অমিত শাহ আর ঠাকুরনগরে আসবেন না, জ্যোতিপ্রিয় - The News Lion

২৪ ঘন্টা, ৫০ ঘন্টা এমনকী ৫০ হাজার গন্নটা কেটে গেলেও অমিত শাহ আর ঠাকুরনগরে আসবেন না, জ্যোতিপ্রিয়

 


দি নিউজ লায়ণঃ   ২৪ ঘন্টা, ৫০ ঘন্টা এমনকী ৫০ হাজার গন্নটা কেটে গেলেও অমিত শাহ আর ঠাকুরনগরে আসবেন না।মতুয়াদের সামনে ওনার বলার মতো কিছু নেই তাই তিনি আসবেন না। এভাবেই এবারে অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, অমিত শাহ ঠাকুরনগরে না আসায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সেই ক্ষোভের প্রলেপ দিতে আমাদের দল থেকে চলে যাওয়া কাচরাপাড়ার এক গদ্দার এবং মধ্যপ্রদেশের এক নেতা মতুয়াদের বলে এসেছিলো মঞ্চ ভাঙ্গার দরকার নেই। 


মঞ্চ থাক। অমিত শাহ নাকি ৪৮ ঘন্টার মধ্যে ওই মঞ্চে এসে সভা করবেন। কিন্ত সেই সময় তো পেরিয়ে গিয়েছে। কই অমিত শাহ তো এখনও আসেননি। আসলে মতুয়াদের নিয়ে আর এনআরসি নিয়ে স্রেফ ধাপ্পা দিয়েছে বিজেপি। আমি জ্যোতিপ্রিয় বলছি, অমিত শাহ ৭২ বছরেও ঠাকুরনগরে আসবেন না। তিনি  বনগাঁর বিজেপি সাংসদ তথা ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠকুরের উদ্দেশ্যে বলেন, আমি আগেও বলেছি, আজও বলছি, মতুয়াদের জন্য কাজ করতে চাইলে আমাদের সঙ্গে চলে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করুন। জ্যোতিপ্রিয় এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, মতুয়াদের নিয়ে কেই যেন প্রবঞ্চনা না করে। মতুয়ারা গরীব হতে পারেন, কিন্ত তারা শিক্ষিত এবং ভদ্র। 


তাই তাদের নিয়ে নোংরা রাজনীতি করলে তার ফল বভালো হবে না। বাংলার মানুষ তার জবাব দিয়ে দেবে। এদিন জ্যোতিপ্রিয় বলেন, বিজেপি এবং নিন্দুকদের অনেকে আজ বলতে শুরু করেছে, আমি নাকি বিজেপিতে যাওয়ার জন্য যোগাযোগ করছি। আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা জেনে রাখুন, মরে যাবো, গলায় দড়ি দেবো তবুও ওই প্রবঞ্চকের দল, ধাপ্পাবাজের দল বিজেপিতে যাবো না।আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে তাঁর আর্শিবাদে বিধায়ক, মন্ত্রী হয়েছি, আজ গদ্দার হতে পারবো না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.