ইংরেজবাজার থানার পুলিশ অফিসারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ - The News Lion

ইংরেজবাজার থানার পুলিশ অফিসারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়ণঃ   ইংরেজবাজার থানার পুলিশ অফিসারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে নিজেই রীতিমতো হতচকিত হয়ে গিয়েছেন ওই পুলিশ আধিকারিক। ঘটনাটি নিয়ে বুধবার মালদা সাইবার ক্রাইম থানায় নিজেই অভিযোগ দায়ের ইংরেজবাজার থানার পুলিশ অফিসার। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার কর্মরত এএসআই সামসুদ্দিন আনসারীর নামে ফেসবুক একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিলো। সেই একাউন্টের মাধ্যমে অসুস্থতার কথা বলে  হ্যাকারেরা টাকা চেয়ে বিভিন্নভাবে পোস্ট করে । এই বিষয়টি মালদার বেশকিছু পুলিশ অফিসারের নজরে আসে। তারাই ওই পুলিশ অফিসার সামসুদ্দিন আনসারীর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তখনও এ ব্যাপারে পুরোটাই অজানা ছিল ওই পুলিশ অফিসারের।  


এই বিষয়ে ইংরেজবাজার থানার এএসআই সামসুদ্দিন আনসারী জানিয়েছেন, এদিন সকালে বন্ধু-বান্ধবদের ফোন মারফত তিনি বিষয়টি জানতে পারেন। তার স্ত্রী অসুস্থ বলে তার বন্ধুবান্ধবের কাছে ভুয়ো ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে টাকা দাবি করা হয়। সেই পুরো ফেসবুক একাউন্টে তার ছবিও দেওয়া হয়েছিল। প্রকৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকেই এটি হ্যাক করে দুষ্কৃতীরা এরকম অপরাধমূলক কাজ করেছে বলেই দাবি করেছেন ওই পুলিশ কর্তা। এরপরই সামসুদ্দিন আনসারী সাইবার ক্রাইম থানার পুলিশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, সাইবার ক্রাইম থানায় এই ঘটনার একটি অভিযোগ দায়ের করেছেন ওই পুলিশ অফিসার । এরকম চক্রের পিছনে কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.