নির্বাচনের আগে রবীন্দ্রগানের সিডি প্রকাশ মন্ত্রী গৌতম দেবের, প্রচারে নয়, নির্বাচনী চাপ কমাতে মন্ত্রীর দওয়াই রবীন্দ্রগান
দি নিউজ লায়নঃ নির্বাচনের আগে রবীন্দ্রগানের সিডি প্রকাশ মন্ত্রী গৌতম দেবের।প্রচারে নয়, নির্বাচনী চাপ কমাতে মন্ত্রীর দওয়াই রবীন্দ্রগান। প্রবল রাজনৈতিক চাপ কিংবা লম্বা সফরে গাড়িতে রবীন্দ্রনাথের ৮০-৯০খানা সিডি সঙ্গী তার। আর এবারে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভাষ্যের সঙ্গে পর্যটন মন্ত্রীর নিজ গলায় গাওয়া রবীন্দ্র সঙ্গীতের যুগলবন্দী অ্যালব্যম প্রকাশ হতে চলেছে। শনিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী গৌতম দেব জানান তার গলায় গাওয়া ৭টি রবীন্দ্রসঙ্গীত এই অ্যালব্যমে রয়েছে।
মন্ত্রী পূর্বেই জানিয়েছিলেন যে গানের ব্যাকরণ যার কাছে অজানা শুধুমাত্র তার রবীন্দ্র অনুরাগীতার বিষয়ে খোঁজ খবর নিয়েই মন্ত্রীর সঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভাষ্য পাঠ অন্য মাত্রা এনে দিয়েছে। মন্ত্রী বলেন তাঁর অনুপস্থিতি ভীষন বেদনাদায়ক। তার গানের অ্যালব্যমের নাম 'এ জীবন পুণ্য করো'। তিনি বলেন ৯টি গান গেয়েছিলাম তারমধ্যে ৭টি গান রিলিজ হচ্ছে। কলকাতায় ১৫ই ফেব্রুয়ারি মন্ত্রীর রবীন্দ্র গানের এই অ্যালব্যাম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেতে চলেছে।
প্রথম পর্যায়ে ১১০০০সিডি ও ১০০পেনড্রাইভে রিলিজ হবে। এছাড়াও মানুষের কাছে পৌঁছে দিতে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকছে এই অ্যালব্যাম। অন্যদিকে নির্বাচনী মরশুমে রবীন্দ্রগীতিকেই হাতিয়ার করে রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ বজিয়ে রাখার বার্তাই দিতে চলেছেন মন্ত্রী।তার বিধানসভার কেন্দ্রে বাজতে পারে তার গাওয়া রবীন্দ্র সঙ্গীত। দলীয় অনুরাগিদের গানের সিডি প্রদান করবেন। আসন্ন নির্বাচনী ময়দানে তার বিধানসভার মানুষেরা প্রচারের মাঝে গান গাইবার আবদার এলেও তা পূরণ করবেন বলেও জানান মন্ত্রী।তিনি আরও বলেন শিক্ষক হিসেবে বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব অনিন্দ্য মজুমদারের ভাবনাই এই পুরো অ্যালব্যামটি তৈরি।
তার স্ত্রী চান্দ্রেয়ি মজুমদারের সঙ্গে একটি দ্বৈতকন্ঠে একটি রবীন্দ্রগান রয়েছে। মাঝে করোনায় আক্রান্ত হওয়ায় জন্য নানা সমস্যায় পিছিয়ে যায় কাজ। গায়ক মন্ত্রীর আত্মপ্রকাশ প্রসঙ্গে মন্ত্রী বলেন গায়ক অনেক বড় শব্দ, আমি গায়ক নই। আমি রবীন্দ্রনুরাগী। দিনভর রাজনৈতিক কার্যকলাপ প্রচারের ফাঁকে সময় পেলেই রবীন্দ্র সঙ্গীত শুনি। নিত্যদিন প্রচার শেষে বাড়ি ফিরে রাতে হারমোনিয়াম বাজিয়ে গীতবিতানের রেওয়াজ করি।

Post a Comment