হুগলিতে দুটি পৃথক দুর্ঘটনায় চার জনের মৃত্যু, আহত দশ জন
শনিবার হুগলি জেলায় দুটি পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১০ জন।শনিবার প্রথম দুর্ঘটনাটি ঘটে হুগলি জেলার তারকেশ্বর থানার তুল্যান গ্রামে।আরামবাগ থেকে তারকেশ্বর আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক চালক রাস্তার ধারে থাকা বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা মারলে মর্মান্তিক দুঘটনাটি ঘটে ।ঘটনাস্থলেই বাইকে থাকা তিন জনের মৃত্যু হয়।
মৃত এক জনের নাম পঞ্চানন মণ্ডল।বাকি দুই জনের নাম জানা যায় নি।খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ তুল্যান গ্রামে এসে তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।ওই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অপর পথ দুর্ঘটনাটি ঘটে হুগলি জেলার গুড়াপ এরবসিবপুর মোড়ে যাত্রীবাহী বাসের সাথে কন্টেনারের সাথে ।ওই সংঘর্ষের ঘটনায় এক জন মারা যায় ও আহত হয় ১০ জন ।। আহত যাত্রীদের উদ্ধার করে ধনিয়াখালি গ্ৰামীন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ২৩ নং রুটে একটি বাস ভাস্তারার দিক থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। গুড়াপ এর বসিবপুর মোড়ে একটি কন্টেনারের সাথে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। কন্টেনার সহ বাসটি সংঘর্ষের পর বেশ কিছুটা গড়িয়ে চলে যায়। সেই সময় বাস থেকে এক মহিলা যাত্রী পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মারা যায়। আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। স্থানীয় বক্ত্যিরা ও পুলিশ ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের বাস থেকে উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছে।

Post a Comment