সংখ্যালঘু-সংখ্যাগুরু নিয়ে তৃণমূল ভাগ করে না- ফিরহাদ  - The News Lion

সংখ্যালঘু-সংখ্যাগুরু নিয়ে তৃণমূল ভাগ করে না- ফিরহাদ 

 


দি নিউজ লায়নঃ   সংখ্যালঘু সংখ্যালঘু করে স্টাম্প মেরে দেওয়া হচ্ছে। তৃণমূল কখনো সংখ্যালঘু-সংখ্যাগুরু নিয়ে ভাগ করে না। এখন বিভাজনের যুগ ওনারা সবকিছুতেই বিভাজনের রাজনীতি করছে। বাংলার কৃষ্টি-সংস্কৃতি তে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু হয়না। আমরা সবাই এক। আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি। রবিবার বিকেলে বাগনানের পালোরা বেড়ের মাঠ আন্টিলা ও বাটুল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হওয়া মা-মাটি-মানুষ উদ্যানের উদ্বোধন করতে এসে এই কথা বলেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন, বাগনান ২ নং পঞ্চায়েত কমিটির সভাপতি মৌসুমী সেন, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস সহ অন্যান্যরা।


এদিন ফিরহাদ হাকিম অভিযোগ করেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের গণতান্ত্রিক কাঠামো নষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে সরকারি অনুষ্ঠানে এসে ভোট আসছে বলে বাংলায় বারবার আসছি, বাংলা শিখছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়ছে এটা প্রধানমন্ত্রীকে মানায় না। এর আগেও বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন কিন্তু তিনি রাজনীতিতে এতটা নিচে নামেনি। ফিরহাদ হাকিম বলেন আমাদের এটা দূর্ভাগ্য যে ভারতবর্ষে এই রকম একজন প্রধানমন্ত্রীকে দেখতে হচ্ছে। তিনি বলেন ঠান্ডায় যখন কৃষক মারা যাচ্ছে তখন প্রধানমন্ত্রী সারা দেশ ঘুরে রাজনীতি করে বেড়াচ্ছেন যেটা আমাদের দেশের দুর্ভাগ্য।


প্রসঙ্গত বাগনানের আন্টিলা ও বাটুল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের মেদিনীপুর ক্যানেলের দুই পাড়া জুড়ে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ ইকো পার্ক তৈরি হয়েছে। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই পার্কে একদিকে যেমন শিশুদের মনোরঞ্জনের জন্য একাধিক খেলার সরঞ্জাম ও মডেল থাকছে সেই রকম পর্যটকদের থাকার জন্য কটেজের ব্যবস্থা থাকছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.