দুয়ারে সরকারে প্রায় ১০ লক্ষ ৬০ হাজার কৃষক “কৃষক বন্ধু” প্রকল্পের আওতায় এসেছেন
দি নিউজ লায়নঃ দুয়ারে সরকারে প্রায় ১০ লক্ষ ৬০ হাজার কৃষক “কৃষক বন্ধু” প্রকল্পের আওতায় এসেছেন। রবিবার বিকালে মাটি উৎসবের প্রস্তুতি দেখতে এসে এমনই কথা বলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়।
এদিন প্রস্তুতি দেখার পর কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, কৃষকরা যাতে কৃষক বন্ধু পেতে যাতে কোনো রুপ অসুবিধার মধ্যে না পড়েন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে সরলীকরণ করেছেন। কারণ অনেক চাষির জমির রেকর্ড পরিবর্তন হয় নি। সেই সব চাষিরা নিজেরাই ঘোষণাপত্র দিলেই কৃষক বন্ধু আসতে পারবেন।
রাজ্যে নতুন করে ১০ লক্ষ ৬০ হাজার কৃষক “কৃষক বন্ধু” প্রকল্পের আওতায় এসেছেন। আর কেন্দ্রিয় সরকার ভাঁওতা দিচ্ছে। মানুষের কাছে আবেদন করছি এই ভাঁওতার বিরুদ্ধে প্রতিবাফ করুণ।“ এদিন এছাড়া মাটি উৎসবের প্রস্তুতি দেখতে যান রাজ্যের অপর এক মন্ত্রী স্বপন দেবনাথ ও মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। আগামী ৯ তারিখ মাটি উৎসবের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Post a Comment