পাণ্ডবেশ্বরের মহামিছিলে শুভেন্দুকে আক্রমণ বিধায়ক জিতেন্দ্রর - The News Lion

পাণ্ডবেশ্বরের মহামিছিলে শুভেন্দুকে আক্রমণ বিধায়ক জিতেন্দ্রর

 


দি নিউজ লায়নঃ   কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে , রবিবার পাণ্ডবেশ্বর এলাকায় এক মহা মিছিল করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি  ।  এই মিছিলে তার সাথে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি,পবিত্র চ্যাটার্জি প্রমুখ। এই মিছিলে অংশ নিয়েছিলেন এলাকার প্রায় পঁচিশ হাজার মানুষ  । মিছিলের জেরে স্তব্ধ হয়ে যায় সমগ্র পাণ্ডবেশ্বর  ।


এক সাথে এত মানুষ এলাকার লোক আগে দেখেনি বলে স্থানীয়রা জানাচ্ছেন  । মিছিল শুরু হয় পাণ্ডবেশ্বরের ভূমি রাজস্ব দপ্তরের সামনে থেকে শেষ হয় পাণ্ডবেশ্বর স্টেশনের কাছে গিয়ে  ।স্টেশনের কাছে একটা সভা করে মিছিল শেষ হয়  । এই মিছিল থেকে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন  , শুভেন্দুবাবুর যদি ক্ষমতা থাকে পাণ্ডবেশ্বর এলাকায় দাঁড়ান । তাঁকে এই এলাকা থেকে পঞ্চাশ হাজার ভোটে হারাবে তৃণমূল  । নাম না করে পাণ্ডবেশ্বর ব্লক সভাপতির বিরুদ্ধে জিতেন বাবু বলেন  ,দলের মধ্যে গন্ডগোল করলে পাড়ায় তার সমাধান হবে ।


 বিধায়ক বলেন এত মানুষ এভাবে মিছিলে অংশ নিয়েছেন তার জন্য তিনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞ আর ভোটের ব্যাপারে মানুষই শেষ কথা বলবেন। তিনি  বলেন শুভেন্দু অধিকারী সমস্ত রাজ্য নিয়ে যে মিছিল করার কথা বলেছেন শুধু পান্ডবেশ্বর বিধানসভার মানুষ তার থেকে বড় মিছিল করে দেখিয়ে দিল এর থেকেই প্রমাণিত এখানে আর ভোটের দরকার নেই । এলাকার মানুষ তৃণমূলের সঙ্গেই আছে আর এখান থেকে তৃণমূলেই জয়লাভ করবে  ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.