ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীর ঘর থেকে মোবাইল ফোন চুরি - The News Lion

ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীর ঘর থেকে মোবাইল ফোন চুরি

 


দি নিউজ লায়নঃ      ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীর ঘর থেকে মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ায় শান্তিপুর থানার দ্বারস্থ হল স্কুলছাত্রী ও তার বাবা ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। ওই স্কুলছাত্রী জানায় গতকাল রাত্রে ঘুমানোর সময় 13000 টাকা দামের ভিভো y20 মোবাইল ফোনটি চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে। 


মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখে চার্জার সহ মোবাইল ফোনটি ঘরে আর নেই, বাড়ির অন্যান্য সদস্য দের জিজ্ঞাসা করলে তারাও কিছু বলতে পারিনি। ওই স্কুলছাত্রী জানান শান্তিপুর ব্লকের আরবান্দি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পিসি উচ্চ বিদ্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিক দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের 10000 টাকা অনুদান, ও বাবার কাছ থেকে 3000 টাকা নিয়ে গত চারদিন আগে ফোনটি কিনেছিল।


 মঙ্গলবার এই ঘটনা ঘটার পরে কান্নায় ভেঙে পড়ে ওই স্কুলছাত্রী। মঙ্গলবার সকাল থেকেই ওই ফোন নাম্বারে ফোন করলে ফোন ধরেছে কেউ বা কারা এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করছে বলে জানায় ওই ছাত্রী। মঙ্গলবার দুপুর 1 টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই স্কুলছাত্রী ও তার বাবা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.