পথ দুঘটনায় মৃত্যু হলো বাবা ও ছেলের - The News Lion

পথ দুঘটনায় মৃত্যু হলো বাবা ও ছেলের

 


দি নিউজ লায়নঃ     পথ দুঘটনায় মৃত্যু হলো বাবা ও ছেলের। ঘটনাটি ঘটে ভাতার থানার ওড়গ্রামে ২ বি জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের নাম পার্থসারথি দাস(৩৮)       ও আয়ূশ দাস(৮)। বাড়ি গুসকরা শহরের ১১ নম্বর ওয়ার্ড এলাকায়।


 স্থানীয় সূত্রে জানা যায়, পার্থসারথি দাস এদিন বাইকে চড়ে ছেলেকে চাপিয়ে বর্ধমান থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ওড়গ্রামে একটি ট্রাকটরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটরের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।


ট্রাকটরের ইঞ্জিনের তলায় ঢুকে যান পার্থসারথি বাবু ও তার ছেলে। ট্রাকটরের চাকা বেশকিছুটা হেঁচড়ে নিয়ে যায় বাইক আরোহীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ তরিঘরি আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.