সরস্বতী পুজোর দিন দ্রুতগতির বাইকের ধাক্কায় নয়ানজুলিতে উল্টে গেল অটো - The News Lion

সরস্বতী পুজোর দিন দ্রুতগতির বাইকের ধাক্কায় নয়ানজুলিতে উল্টে গেল অটো

 


দি নিউজ লায়নঃ      সরস্বতী পুজোর দিন দ্রুতগতির বাইকের ধাক্কায় নয়ানজুলিতে   উল্টে গেল অটো। গুরুতর আহত ওই দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটে তেহট্ট থানার বাজারে সিনেমা হল সংলগ্ন এলাকায়। আহতদের বাড়ি গরীবপুর এলাকায়।  


অটো ও বাইক উদ্ধার করে তেহট্ট থানার পুলিশ।ঘটনার পর অটো চালক নিখোঁজ। আহত দুই বাইক চালককে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে সেখানে থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.