বিজেপিকে বেচারাম এর দল বলে কটাক্ষ করলেন বিক্রম প্রধান
দি নিউজ লায়ন; শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের মোহনপুরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজেপির সন্ত্রাস ও অত্যাচারের প্রতিবাদে এবং কৃষি আইন বাতিলের দাবিতে এক সমাবেশের আয়োজন করা হয় । ওই সমাবেশে বক্তব্য রাখেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়ক বিক্রম প্রধান তার ভাষণে বলেন বিজেপির মত মিথ্যাবাদী দল আর ভারতবর্ষে নেই ।
তিনি বিজেপিকে বেচা রাম এর দল বলে কটাক্ষ করেন। তিনি বলেন ভারতবর্ষের সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার।ভারতবর্ষের গর্ব রেল কে ওরা বিক্রি করে দিচ্ছে। আগামী দিনে দেশের সব কিছুকে ওরা বিক্রি করে দিবে। ওরা মানুষের ভালো দিন আনার কথা বলেছিলেন কিন্তু এখনো সেই দিন আর ফিরে আসেনি। এখন মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। কৃষি বিল বাতিলের দাবিতে কৃষকরা দিল্লিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। ইতিমধ্যে ২০০ জনের বেশি কৃষক মারা গিয়েছেন। সেদিকে কেন্দ্র সরকারের নজর দেওয়ার সময় নেই।
অথচ বাংলা দখল করার জন্য বিজেপি নেতারা বাংলায় এসে কৃষক দরদী সাজার চেষ্টা করছে। তিনি আরো বলেন যে বাংলার মানুষ মিথ্যাবাদী বিজেপিকে বাংলায় কোন দিন ক্ষমতায় নিয়ে আসবে না। ২০২১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার উন্নয়নের জন্য ৬৪ টি প্রকল্প চালু করেছে। যে প্রকল্পের মাধ্যমে সর্বস্তরের মানুষ সরকারি সাহায্য পাচ্ছে।
স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প গুলি থেকে মানুষ উপকৃত হচ্ছেন অথচ বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে । পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকারের কোন হেলদোল নেই । যার ফলে প্রতিটি জিনিসের দাম বাড়ছে ।সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা হয়েছে ।কিন্তু জাতপাত ধর্ম নিয়ে বিজেপি রাজনীতি করছে মানুষকে ভুল বুঝাচ্ছে আর বড় বড় কথা বলছে।তাই তিনি বিজেপিকে বাংলা থেকে হটানোর ডাক দেন।

Post a Comment