গুরুতর জখম মন্ত্রী জাকির হোসেনকে মৃত বলে সম্বোধন করলেন সুনীল মণ্ডল - The News Lion

গুরুতর জখম মন্ত্রী জাকির হোসেনকে মৃত বলে সম্বোধন করলেন সুনীল মণ্ডল

 


দি নিউজ লায়ন;      দুষ্কৃতী হামলার গুরুতর জখম হয়েছেন মন্ত্রী জাকির হোসেন চিকিৎসকেরা আপনার চেষ্টা করছেন তাকে সুস্থ করে তুলতে। ঠিক তখনই পশ্চিম বর্ধমানের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে মৃত বলে সম্বোধন করলেন ভোল বদলে নব‍্য বিজেপি সুনীল মণ্ডল। পরিবর্তন যাত্রার মন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার তিনি জাকির হোসেনের নাম উল্লেখ করে 'তৃণমূলের মন্ত্রী মারা গিয়েছেন' বলে বক্তব্য পেশ করেন।


 গোটা ঘটনায় নিন্দার ঝড় জেলার রাজনৈতিক মহলে তৃণমূল তো বটেই অন্যান্য বিরোধী দল এমনকি বিজেপির একাংশ একজন সাংসদ এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ভালো ভাবে নিচ্ছেন না এর কড়া সমালোচনা করছেন তারা যদি এত কিছুর পরেও তেমন কোনো হেলদোল দেখা যায়নি সুনীল মণ্ডল এর মধ্যে। আরো এক বিজেপি সাংসদ সুরিন্দর সিং আহলুওলিয়ার 'মুচকি হেসে' নির্লজ্জ সাফাই, 'মুখ ফস্কে বলে ফেলেছেন।' 


বুদবুদের টিএমসি নেতা জনার্দন চ্যাটার্জি এ প্রসঙ্গে বলেন যার নিজের কোন ঠিক নেই কোনরকম নীতির তোয়াক্কা করেন না তার থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় যেমন সুনীল মণ্ডল তেমনই সুরিন্দর সিং আলুওয়ালিয়া দুজনেই সমান একজন রাজ্যের মন্ত্রী যিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শরীরের গুরুতর ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার সম্বন্ধে এমন মন্তব্য বাংলার মানুষ ভালোভাবে মেনে নেবেন না এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাব ভোটবাক্সে বিজেপি পেয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.