সিপিএমের পলিটব্যুরোর নেতা মহাম্মদ সেলিমের সভা থেকে তৃণমূল নেতৃত্বকে শায়েস্তা করার হুমকি
দি নিউজ লায়নঃ কখনও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কে, তো কখনও কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে শেষ পর্যন্ত মুর্শিদাবাদের নশিপুর এলাকায় রাজনৈতিক সমাবেশে যোগ দিতে এসে প্রকাশ্যে শাসকদল তৃণমূল কে হুমকি দিলেন সিপিএম এর কেন্দ্রীয় পলিটব্যুরোর নেতা মহঃ সেলিম । সেই হুমকিতে সেলিম তৃণমূল নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ পঞ্চায়েতের মত এবার বুথ দখল করতে গেলে ছবি তুলে রাখবেন ।কেননা মালা দেওয়ার জন্য ছবির ব্যাবস্থা থাকা দরকার"।
নয়া কৃষি আইন বাতিল , শ্রম কার্ড আইন ও পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে প্রথমে ভগবানগোলা থেকে নশিপুর পর্যন্ত দলীয় কর্মীদের নিয়ে পদ যাত্রাও করেন সিপিএমের পলিট ব্যুরোর সদস্য মহঃ সেলিম । তার পর তিনি পদ্মা পাড়ের নশিপুর হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত দলের প্রকাশ্য সমাবেশে বক্তব্য দেন । এই সমাবেশে প্রথম থেকেই সেলিম কে আক্রমত্যক হতে দেখা যায় ।তবে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গ্রাম্য সমাজের মানুষের মন পেতে তিনি রসিকতাও করেন । সেই রসিকতা করতে গিয়ে তিনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের উদ্দেশ্য করে বলেন ,” ছোট ডাল থেকে বড় ডালে লাফ দিলেও আপনি বাদরই থেকে যাবেন ।
হনুমান হতে পারবেন না ।” আবার রসিকতা ছেড়ে তাকে বলতে শোনা যায় নোট বন্দির সময় যে প্রধান মন্ত্রী বলেছিলেন পঞ্চাশ দিনের মধ্যে সন্ত্রাস খতম হবে ,আতঙ্কবাদ দূর হবে , কালা ধন দেশে ফিরবে , দেশে ভ্রষ্টাচার দূর হবে । সেই প্রধান মন্ত্রী এখন কৃষি আইন করে কৃষক দের অধিকার কেড়ে নিয়ে আদানি ,আম্মানীদের হাতে তুলে দিতে চাইছে ।বেকারত্ব দূর করার পরিকল্পনা নেই সরকারের চলছে লাগাম ছাড়া বেসরকারি করনের প্রক্রিয়া ,আসলে দেশ তাকেই মোদী সরকার বেঁচে দিতে চাইছে ।
বিজেপির এখন একটাই ইস্যু ধর্মের নামে দাঙ্গা আর ভাগাভাগির চক্রান্ত । আবার রাজ্যে সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন ,এরা আবার লুঠেরের সরকার । নির্বাচনে বাম গনতান্ত্রিক সরকার ক্ষমতা ফিরে পেলে সর্ষের ঘানির মত কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে চুরি চিটিং বাজির টাকা ।তবে এবার আর দামাট দিয়ে ভোট নয় । বরং বুথ দখল করে ভোট করতে আসলে বিরোধীদের ছবি তুলে বাড়িতে রেখে আসার নিদানও দিয়ে রাখলেন সি্পিএমের এই নেতা ।

Post a Comment