পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন পলাতক অভিযুক্ত শ্বশুরবাড়ির লোকেরা
দি নিউজ লায়নঃ বিয়ের পরে অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূকে শারীরিক ভাবে অত্যাচারের পর শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কান্দি তেঁতুলিয়া গ্রামে।মৃতার নাম আনিজা বিবি(২৩)। এই ঘটনায় মৃতার বাবা আমিরুল শেখ তাঁর জামাই রুহল আমিন মণ্ডল সহ মেয়ের শ্বশুরবাড়ির ৪ জনের নামে পুলিসে খুনের অভিযোগ দায়ের করেছেন।
পুলিস জানিয়েছে, ওই বধূকে মারধর করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযুক্তরা সকলেই পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর সাড়ে তিন আগে বেলডাঙা থানার শল্লাপাড়া গ্রামের আনিজা বিবির সাথে বিয়ে হয় রুহুল আমিনের। অভিযোগ, বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবিতে বধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো।
প্রায় ছ’মাস আগে অত্যাচার বন্ধ করতে জামাইকে একটি ফ্রিজ দেওয়া হয়েছিল। এরপরও কয়েকদিন ধরে বধূকে তাঁর বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য ফের চাপ দেওয়া হচ্ছিল। বধূর বাবা বলেন, টাকা আনতে রাজি না হওয়ায় মেয়েকে মারধর ধরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। এরপর দেহটি বাড়ি থেকে এনে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফেলে রেখে পালায় সকলে।

Post a Comment