বিজেপির রক্তচক্ষুকে তৃণমূল কংগ্রেস ভয় করে না, দেবাশীষ চৌধুরী - The News Lion

বিজেপির রক্তচক্ষুকে তৃণমূল কংগ্রেস ভয় করে না, দেবাশীষ চৌধুরী

 


দি নিউজ লায়নঃ    কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিলের দাবিতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর খেতুয়া তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার মুখপাত্র দেবাশীষ চৌধুরী , কেশপুরের বিধায়ক শিউলি সাহা, তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক ,উত্তম ত্রিপাঠী, চিত্তরঞ্জন গড়াই, তৃণমূলের আইনজীবী সংগঠনের নেতা গৌতম মল্লিক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ।ওই সমাবেশে হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন ,যা জনসমুদ্রে পরিণত হয়েছিল। ওই জনসভার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র দেবাশীষ চৌধুরী বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন।


 তিনি তাঁর ভাষণে বলেন বাংলার কৃষকরা দেশের অন্যান্য রাজ্যের তুলনায়ও ভালো রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার যে কৃষি বিল পাস করেছে তা কৃষক বিরোধী। ওই কৃষি বিল কৃষকদের সর্বনাশ করবে। তাই দিল্লির রাজপথে কৃষকেরা আন্দোলনে সামিল হয়েছেন। অথচ কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের আন্দোলন প্রশমিত করতে পারেনি। যেখানে কৃষকরা ঠান্ডার মধ্যে বসে কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেখানে তাদের সাথে কথা বলার জন্য বিজেপি নেতাদের যাওয়ার ক্ষমতা নেই। অথচ বাংলাকে অশান্ত করে তোলার জন্য কৃষকদের বাড়িতে খেয়ে বিজেপি নেতারা কৃষক দরদী সাজার চেষ্টা করছেন। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন আপনারা তৃণমূল কংগ্রেসকে রক্তচক্ষু দেখাবেন না, তৃণমূল কংগ্রেস আপনাদের রক্তচক্ষুকে ভয় করে না ।


আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে ।আপনাদের মত তৃনমূলের সরকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি। তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাজ্য সরকার বাংলাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি। বাংলার উন্নয়নের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনারা হাজার চেষ্টা করলেও  গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাকে বাংলায় নিয়ে এলে ও বাংলায় ক্ষমতায় আসতে পারবেন না। বাংলার মানুষ আপনাদেরকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি ওই সমাবেশে উপস্থিত সকলকে বলেন আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের বিপদে-আপদে সবসময় পাশে রয়েছে।


 এমনকি কৃষকদের মৃত্যু হলেও দু লক্ষ টাকা করে তাদের পরিবারকে সাহায্য করছে। সেই সঙ্গে ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়এ কৃষকের ফসল নষ্ট হলে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার ।তাই তিনি বিজেপি কে বলেন আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। ওই সমাবেশে কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন এত মানুষ আজকের সবাই সমবেত হবে তা ভাবতে পারিনি ।কারণ এই মানুষের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে তারা বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবে। তিনি বলেন রাজ্যের সরকার ৬৪ টি প্রকল্প প্রকল্প চালু করেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে রয়েছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্র সরকারের বঞ্চনা সত্বেও রাজ্যের উন্নয়নে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।


 তাই রাজ্যের প্রতিটি সম্প্রদায়ের মানুষের পাশে উন্নয়নের ডালি পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বিজেপি নোংরা রাজনীতির খেলা শুরু করেছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে এবং মুখ্যমন্ত্রী কে অপমান করছে। বাংলার মানুষ এর জবাব দেবেন। তিনি বলেন কেশপুরের মাটি ঐতিহাসিক মাটি,যে মাটিতে ক্ষুদিরাম বসুর জন্মগ্রহণ করেছিলেন। তাই বিপ্লবী ক্ষুদিরাম বসুর উত্তরসূরি কোনদিনই বিজেপি হতে পারে না, কারণ বিজেপি সম্প্রদায়িক দল ।তাই তিনি কেশপুরের সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান।সেইসঙ্গে কেশপুরের শান্তি ও উন্নয়ন কে অব্যাহত রাখার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.