জমি দখলের প্রতিবাদ করায় খুনের চেষ্টার অভিযোগ - The News Lion

জমি দখলের প্রতিবাদ করায় খুনের চেষ্টার অভিযোগ

 


দি নিউজ লায়ন ;     জমি দখলের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুই প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতুয়ালি এলাকায়। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই ব্যবসায়ী । 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম ছোটন সাহা (৩৫)। তার বাড়ি ওই এলাকায়। স্থানীয় লিচু মোড় এলাকায় তাদের ১৬ শতক জমি রয়েছে। আক্রান্ত ছোটন সাহার অভিযোগ, অবৈধভাবে সেই জমির দখল নিতে চাইছে সীমন্ত পাল এবং গৌতম পাল ও তাদের দলবল। তারা সম্পর্কে দুই ভাই। 


তারা বৃহস্পতিবার জোরপূর্বক সেই জমিতে  কল বসাছিল । প্রতিবাদ করায় তাকে কোদাল দিয়ে মারধর করা হয়। তার মাথায় গুরুতর চোট পেয়েছে। ছয়টি সেলাই পড়েছে। বর্তমানে তিনি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.