ঝাড়গ্রামে ১০ টি বাড়ি ভাঙলো হাতির দল, প্রচুর ফসলের ক্ষতি
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া এলাকায় সন্ধ্যা নামলেই শুরু হয় হাতির তাণ্ডব। কখনো হাতি এসে গ্রামের চাষের জমি নষ্ট করছে বা কখনো লোকালয়ে ঢুকে বাড়িঘর ভাঙচুর করছে। বনদফতর কে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। এলাকার মানুষ কখনো প্রশাসনের দ্বারস্থ হয়ে আবার কখনো রাস্তা অবরোধ করে এর মীমাংসা চাইলেও মেলেনি কোনো সুরাহা।
কবে বন্ধ হবে এই হাতির তাণ্ডব জানা নেই এলাকা বাসীর। তাদের একটাই বক্তব্য হাতিদের নির্ধারিত করা হোক কোনো নির্দিষ্ট রাস্তা বা করিডোর। যদি এভাবে লোকালয়ে হাতির দল ঢোকে সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। যদিও বন দফতর এর তরফ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।মঙ্গলবার ভোর রাতে প্রায় ৪০ টি দাঁতাল হাতি বাঁধগোড়া অঞ্চলের বিভিন্ন গ্রামে ঢুকে তাণ্ডব চালায়।প্রায় ১০ বাড়ি ভাঙচুর করে হামলা চালায় হাতির দল।অল্পের জন্য প্রায় পাঁচ জন প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের কর্মীরা ওই এলাকায় যায়।
তবে মঙ্গলবার সকাল থেকে হাতি গুলি ওই এলাকার মাঠে গিয়ে তাণ্ডব চালিয়ে প্রচুর ফসলের ক্ষতি করে। যেভাবে হাতির দল ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা ।বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতির দলের গতিবিধির উপর নজরদারি কাজ শুরু করা হয়েছে ।তা সত্ত্বেও হাতির হামলার আতঙ্কে রয়েছেন বাঁধগোড়া অঞ্চলের বাসিন্দারা।

Post a Comment