পুর চেয়ারম্যান অশোকের ব্যর্থতা ও দুর্নীতির ডায়েরি নিয়ে ফিরহাদের সাথে দেখা করে নালিশ জানাতে কলকাতায় যাচ্ছেন শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীদের পাঁচ সদস্য - The News Lion

পুর চেয়ারম্যান অশোকের ব্যর্থতা ও দুর্নীতির ডায়েরি নিয়ে ফিরহাদের সাথে দেখা করে নালিশ জানাতে কলকাতায় যাচ্ছেন শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীদের পাঁচ সদস্য

 


দি নিউজ লায়নঃ      শহরের দায়িত্ব পালনে চরম ব্যর্থ শিলিগুড়িতে বামেদের পুরনিগম। বেসামাল অবস্থা কাটাতে মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপে জট কাটিয়ে পুর চেয়ারম্যান অশোকের ব্যর্থতা ও দুর্নীতির ডায়েরি নিয়ে কলকাতায় পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে দেখা করে আলোচনায় বসতে চলেছেন শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীরা। মঙ্গলবার মন্ত্রী গৌতম দেব বলেন সাফাই কর্মীরা তাদের সমস্যার কথা পুর নগরোন্নয়ন মন্ত্রীকে জানাতে চান। সেমত আমি ববি দার সাথে কথা বলেছি। 


বৃহস্পতিবার কলকাতায় অর্বান ডেভেলপমেন্ট  দপ্তরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর একটি বৈঠকে উপস্থিত থেকে সাফাইকর্মীরা তাদের কথা মন্ত্রীকে জানাবেন। সাফাই কর্মীরা যাতে কোনো ভাবেই অবহেলিত না হন তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মন্ত্রী পুর প্রশাসক অশোক বাবুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন সাফাই কর্মীরা আন্দোলনের পথে না গেলে একবছর আগে ঘোষিত ১০%বেতন বৃদ্ধি পর্যন্ত কার্যকরী করছিলেন না পুরপ্রশাসক। অশোক সেনাপ্রধানের নেতৃত্বে বাম বোর্ডের দুর্নীতির ভাড়ার উপচে পড়েছে। আর্থিক দুর্নীতির সঙ্গে পাল্লা দিয়ে নিয়োগ দুর্নীতিতে বেড়েছে পুরদপ্তরে সিপিএমের ক্যাডারদের নিযুক্তি। যার জাঁতায় দীর্ঘ সময় ধরে পিষতে হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের ২৫৭১জন সাফাইকর্মীদের। 


বিগত সপ্তাহে বেতন বৈষম্যের স্থায়িকরনের  দুর্নীতির প্রতিবাদে বেতন বৃদ্ধি সহ স্বাস্থ্য সুরক্ষার একাধিক দাবি নিয়ে শিলিগুড়িতে আবর্জনা নিষ্কাশনের কাজ বন্ধ করে চারদিন ব্যাপী আন্দোলনে নামে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি। তাদের সঙ্গে আলোচনা  করে সমাধানের রাস্তা খুঁজতে ব্যর্থ হন অশোক ভট্টাচায্যে। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী গৌতম দেব বৈঠকে করে তাদের কাজে ফেরান। এদিন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠকের পর পুরো ও নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে তাদের সমস্যার কথা জানাতে বৃহস্পতিবার কলকাতায় যাবেন সাফাই কর্মীদের তরফে সংগঠনের পাঁচজন প্রতিনিধি বলে জানান সিমিতির তরফে কিরণ রাউত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.