হাওড়া সিটি পুলিশের ডিসি সদরের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট
দি নিউজ লায়নঃ মাত্র কিছুদিন আগেই হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়ালের নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। পরে সেই অ্যাকাউন্ট চিহ্নিত করে তা বন্ধ করে দেওয়া হয়। এরপর শুক্রবার আবারও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হল।
এবার হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) দ্যুতিমান ভট্ট্যাচার্যের নামে খোলা হয়েছে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। এইদিন রাতে হাওড়া সিটি পুলিশ জানতে পারে, ডিসির নামে ও তাঁর একটি ইউনিফর্ম সহ ছবি দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।
খোদ পুলিশকর্তার নাম ভাঙিয়ে এমন চক্রের জাল বহুদূর বিস্তৃত বলে ধারণা গোয়েন্দাদের। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিসের সাইবার ক্রাইম শাখা। এটি নজরে আসার পর প্রথমেই ফেসবুকের নিয়ম অনুযায়ী 'রিপোর্ট' করে ভুয়ো অ্যাকাউন্টটি বন্ধ করা হয়। প্রকাশিত কথোপকথনের বানান, শব্দ ব্যবহার প্রভৃতি দেখে তদন্তকারীদের প্রাথমিকভাবে মনে করছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা ঝাড়খণ্ডের কোনও গ্যাং। ইতিমধ্যে হাওড়া পুলিশ বিষয়টি নিয়ে ঝাড়খণ্ডের পুলিসের সঙ্গে কথা বলেছে।

Post a Comment