পীরজাদা সাহেবজাদাদের দেখে ভোট হবেনা- সিদ্দিকুল্লা চৌধুরী - The News Lion

পীরজাদা সাহেবজাদাদের দেখে ভোট হবেনা- সিদ্দিকুল্লা চৌধুরী

 


দি নিউজ লায়নঃ    এই রাজ্যে পীরজাদা সাহেবজাদাদের দেখে ভোট হবে না। এখানে ওসব জমানা নেই। বাংলার মানুষ বাঁচার পথ উন্নয়ন দেখে ভোট দেবে। শনিবার বাগনান লাইব্রেরী মোড়ে এক জনসভায় এই দাবি করেন পশ্চিমবঙ্গ জমিয়তে উলেমায়ে হিন্দ রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।


এদিন তিনি বলেন বাংলায় নোটের থেকে ভোটের দাম বেশি। বাংলার মানুষ মার খাচ্ছে। অন্য জায়গায় ভোট দিলে সেটা যে নষ্ট হবে এটা বাংলার মানুষ ভালো বোঝে। এদিনের জনসভা থেকে সিদ্দিকুল্লা চৌধুরী বাম কংগ্রেস কে কটাক্ষ করে বলেন কংগ্রেসের মাজা ভেঙে গেছে আর বামেরা মাটি খুঁজে পেতে চাইছে। যদিও তাতে আখেরে লাভ কিছুই হবে না। 


এদিন তিনি সেকুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে জোট নিয়ে কটাক্ষ করে বলেন এই রাজ্যের মানুষ পীরজাদা সাহেবজাদাদের দেখে ভোট দেবে না। সিদ্দিকুল্লা চৌধুরী বলেন হিন্দু মুসলমান বিভাজনের ভোটের রাজনীতির আমরা কট্টর বিরোধী। এই বিভাজন বাংলার পক্ষে বিপদ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.