ইংরাজী প্রবন্ধ লিখে জাতীয় স্তরে পুরস্কার
দি নিউজ লায়নঃ ইংরাজী প্রবন্ধ লিখে জাতীয় স্তরে প্রতিযোগিতায় পুরস্কার পেল উলুবেড়িয়া ফুলেশ্বরের কোটালঘাটার বাসিন্দা কারিমা ইয়াসমিন। জাতীয় স্তরে একটি ইংরাজী প্রবন্ধ লিখে স্থান অধিকার করেছে উলুবেড়িয়া কলেজের ছাত্রী কারিমা। ইউনাইটেড নেশনস ইনফর্মেশন সেন্টার শ্রী রামচন্দ্র মিশন ও হার্টফুলনেস এডুকেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে প্রতিবছর দেশের অসংখ্য পড়ুয়াকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারে অতিমারীর সময় এবারে প্রবন্ধ লেখার বিষয় ছিল- property is not just a lakh of money.
জানা গেছে ২০২০ সালের এই প্রতিযোগিতায় ৭৫০ শব্দের উপর ইংরাজী ভাসায় প্রবন্ধ লেখেন কারিমা ইয়াসমিন। ফল প্রকাশের পর দেখা যায় উলুবেড়িয়া কলেজের ছাত্রী জাতীয় স্তরে দশম স্থান অধিকার করেছে। ইতিমধ্যে সাফল্যের স্বীকৃতি হিসাবে কারিমার হাতে পৌঁছে গেছে শংসাপত্র মেডেল ও বই। উলুবেড়িয়া কলেজের অধ্যাপক অধ্যাপিকারা জানান বর্তমানে কারিমা কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতকোত্তর করছে। ২০১৭ সাল থেকেই কারিমা প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে। ২০১৮ সালে এই প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করে এই ছাত্রী। ২০১৯ সালে দ্বিতীয় স্থান অধিকার করেছিল কারিমা। কারিমা জানান গত অক্টোবর মাসে এই প্রতিযোগিতায় প্রবন্ধ পাঠিয়েছিল।


Post a Comment