অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক দুই, ঘটনায় চাঞ্চল্য কেশিয়াড়ি থানার আনাড় এলাকায় - The News Lion

অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক দুই, ঘটনায় চাঞ্চল্য কেশিয়াড়ি থানার আনাড় এলাকায়

 


দি নিউজ লায়নঃ      বুধবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার আনাড় গ্রামে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণএর ঘটনা ঘটে।ওই ঘটনায় দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহত দুই জন ওই বাজি কারখানার  শ্রমিক ছিলেন।আহত কানাই কর, তার বয়স ৪৫ বছর ও আহত রতন কর এর বয়স ৩৮ বছর।আহত দুই জনের বাড়ি ওই গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন ও কেশিয়াড়ি থানার পুলিস। এলাকাবাসী সূত্রে জানা যায় যে বাজি তৈরি বারুদের কাজ  করার সময় এই বিস্ফোরণ ঘটে।


 বিস্ফোরণের ফলে বাড়ির দেওয়াল ও চাল উড়ে গিয়েছে । আগুন লেগে গিয়ে ভস্মীভূত বাড়ির একাংশ । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে ।  ঘটনাস্থলে দুই জন গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।তাদের অবস্থা সংকট জনক। অন্যদিকে গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।


 ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশিয়াড়ী থানার বিশাল পুলিশ বাহিনী। তবে বাজি কারখানার মালিক পুলিন বিহারী জানা ওই ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে।এলাকায় উত্তেজনা থাকায়  ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে কেশিয়াড়ি থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় বাসিন্দারা জানান বেআইনিভাবে পুলিন বিহারী জানা বাজি তৈরি করতো। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.