মোদীজি বিকাশ করার চেষ্টা করছে আর মমতা শোষণ করছে, এমন সরকার এমন নেতাকে আলবিদা বলতে হবে, জে.পি নাড্ডা - The News Lion

মোদীজি বিকাশ করার চেষ্টা করছে আর মমতা শোষণ করছে, এমন সরকার এমন নেতাকে আলবিদা বলতে হবে, জে.পি নাড্ডা

 


দি নিউজ লায়নঃ      যেখানে মোদীজি বিকাশের চেষ্টা করছে সেখানে মমতা বন্দোপাধ্যায় শোষণ করছে এমন সরকার এমন নেতাকে আলবিদা বলতে হবে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের হরিয়াতাড়ার ধাধকির মেলার মাঠে চায় পে চর্চা সেরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। এদিন  তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি  সাংসদ দিলীপ ঘোষ, জেলার অবজারভার লক্ষীকান্ত সাউ, জেলার তিন সম্পাদক সহ একাধিক বিজেপি নেতৃত্ব।


পাশাপাশি দিলীপ ঘোষের চায় পে চর্চার প্রশংসা করলেন সর্বভারতীয় সভাপতি,তিনি বলেন দিলীপ ঘোষ  চায় পে চর্চার মাধ্যমে জনসংযোগ করছে। এর ফলে স্থানীয় সমস্যার সমাধান বেরোয় ,এই কার্যক্রম খুব ভালো লেগেছে। পাশাপাশি তিনি আরো বলেন যারা মা-মাটি-মানুষের নামে জিতে আসছে তারা তোলাবাজ তুষ্টিকরণ করে কৃষকদের জন্য কিছুই ভাবেন না, অন্যায় আর বেশিদিন চলবে না মমতা যাবে পদ্ম ফুটবে।


এমন ভাবে বর্তমান শাসকদল কে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয়  সভাপতি জে.পি নাড্ডা,আর বিজেপি সরকার এলে আয়ুষ্মান ভারত ও কিষাণ সুরক্ষা যোজনা সুবিধা মিলবে এলাকার সাধারণ মানুষ থেকে চাষীদের,পাশাপাশি বর্তমান সরকারকে কাটমানির সরকার বালি  চোর , ত্রিপল চোর এমনভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.