পথদুর্ঘটনায় এক রিক্সা চালকের মৃত্যু
দি নিউজ লায়নঃ আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ইঞ্জিন রিক্সা চালকের।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনএক নম্বর ব্লকের মনোহরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোর নাগাদ ওই রিক্সা চলক উড়িষ্যা থেকে খড়গপুর এর দিকে যাওয়ার পথে দাঁতন এর মনোহরপুরএলাকায়৬০নম্বর জাতীয় সড়কের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।আরো জানা যায় যে একটি লরি এই ইঞ্জিন চালিত রিক্সা চালককে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রিক্সা চালকের।
এরপর স্থানীয়দের প্রচেষ্টায় খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশ কে।খবর পেয়ে দাঁতন থানার পুলিশ এসে মৃতদেহ টি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।, তবে মৃত রিক্সা চালকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার জন্য তদন্তপ্রক্রিয়া পুলিশ শুরু করেছে। সেই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।পাশাপাশি গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দাঁতন থানার মনোহরপুর এলাকায়।

Post a Comment