বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিচারাধীন এক বন্দির মৃত্যু
দি নিউজ লায়নঃ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিচারাধীন এক বন্দির মৃত্যু হয়েছে। মৃতের নাম সনজ সিং (৪৫)। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া গ্রামে তাঁর বাড়ি। আসানসোল সংশোধনাগারে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য ১৭ জানুয়ারি তাঁকে বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়।
পরেরদিন তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। ২০ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অসুস্থতা বাড়ায় ২১ জানুয়ারি ফের তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বুধবার রাতে তিনি মারা যান। মৃতের নাম সনজ সিং (৪৫)। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া গ্রামে তাঁর বাড়ি।
সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ১৭ জানুয়ারি মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁর মৃত্যুর বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বর্ধমান থানায়। বন্দি মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বর্ধমানের সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়।

Post a Comment