আসন্ন বিধানসভার তৃণমূল প্রার্থীর নাম বাদ রেখেই, দেয়াল লিখনের যাবতীয় কাজ সেরে ফেলছেন কর্মীরা - The News Lion

আসন্ন বিধানসভার তৃণমূল প্রার্থীর নাম বাদ রেখেই, দেয়াল লিখনের যাবতীয় কাজ সেরে ফেলছেন কর্মীরা

 


দি নিউজ লায়নঃ     নদীয়ার শান্তিপুর পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করেছিলো করো না পরিস্থিতির আগেই! পৌরভোটে সাথেই একুশে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই দেয়াল দখলের লড়াই সদ্য মাত্র শুরু হয়েছিলো। সবাইকে থামিয়ে ক্রমশ আধিপত্য বিস্তার করেছিল করোনা। লকডাউন শিথিল হতেই আবারো শুরু হয়েছিল দেওয়াল দখল। এরপর ভ্যাকসিন আসার সুখবরে , প্রতিটি রাজনৈতিক দলেরই সভা-সমিতি যোগদান পর্ব বেড়েছে বহুগুণ! 


যদিও করো না পরিস্থিতির মধ্যেও কেউ থেমে ছিলেন না, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। যদিও দিনক্ষণ তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করেনি এখনো! কিন্তু নেতাকর্মীদের আন্দাজ অনুযায়ী বিভিন্ন মহলে শোরগোল এপ্রিল মে তে হতে চলেছে ভোট! অর্থাৎ একেবারে দোরগোড়ায়। তাদের অনুমান যেকোনো দিন নির্বাচন কমিশন ঘোষণা করে দিতে পারে নির্দিষ্ট সময়সীমা। তাই আগেভাগেই করণীয় কিছু কাজের মধ্যে অন্যতম দেওয়াল লিখন। তবে প্রার্থী কী হবে তা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তার কারণে ফাঁকা রাখা হচ্ছে প্রার্থীপদের নাম। 


তবে দলীয় চিহ্ন বিধানসভার নাম, রাজনৈতিক মন্তব্য সবটাই লিখি এগিয়ে রাখছেন তারা, ঘোষণা হওয়া মাত্র শুধু নাম বসিয়ে দিলেই অন্যান্য  রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন। নদীয়ার শান্তিপুর শহরের 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের তত্ত্বাবধানে লেখা হয়েছে বেশ কয়েকটি দেওয়াল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.