ঘুরতে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগ
দি নিউজ লায়নঃ ঘুরতে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম নূর ইসলাম গোলদার(২৩)। বৃহস্পতিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে ২ দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।এদিন নাবালিকার মেডিকেল পরিক্ষার পাশাপাশি তার গোপন জবানবন্দীও নেওয়া হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে অভিযুক্ত নূর ইসলাম গোলদারের বাড়ি অশোকনগর থানার রাজিবপুর কদমগাছি এলাকায়।স্থানীয় ঐ নাবালিকার সাথে পরিচয় ছিল তার। বুধবার নূর ইসলাম ঐ নাবালিকাকে নিয়ে হাবরা থানার বিড়া এলাকার একটি পার্কে গিয়েছিল ঘুরতে।ফেরার পথে অভিযোগ এলাকার একটি বাগানে নিয়ে গিয়ে ঐ নাবালিকাকে ধর্ষন করে নূর ইসলাম গোলদার।রাতে বাড়িতে ফিরে নাবালিকা বিষয়টি জানিয়ে দেয় তার পরিবারকে।বুধবার রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে নূর ইসলাম গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Post a Comment