স্বর্ণকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য - The News Lion

স্বর্ণকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ    স্বর্ণকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নবদ্বীপে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম বিশ্বনাথ কর্মকার (৫৬)। বুধবার  রাত সাড়ে নটা নাগাদ বউ বাজারের কর্মস্থল থেকে কৃষ্ণকালীতলার বাড়িতে ফেরেন। এরপর হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে যান বিশ্বনাথ বাবু। এরপর গভীর রাতে ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। 


খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মৃতদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে যদি এই ব্যক্তির আত্মহত্যা করে থাকেন তাহলে কি কারণে আত্মহত্যা করলেন সে বিষয়টিও খতিয়ে দেখবেন তদন্তকারীরা পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.