শঙ্খধ্বনী ও উলুধ্বনীতে মমতাকে তৃতীয় বার মূখ্যমন্ত্রী করার শপথ যাত্রা মহিলা তৃনমূলের - The News Lion

শঙ্খধ্বনী ও উলুধ্বনীতে মমতাকে তৃতীয় বার মূখ্যমন্ত্রী করার শপথ যাত্রা মহিলা তৃনমূলের

 


দি নিউজ লায়নঃ    বাংলার মানুষ ধর্মের নামে ভেদাভেদ চায় না। চায় না ধর্মের হানাহানি। মানুষ চায় শান্তি,  সম্প্রীতির স্থায়ী পরিবেশ। আর বাংলার বুকে সেই পরিবেশ দিতে পারেন একমাত্র মমতা। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে মমতাকে নির্বাচিত করার শপথ নিয়ে বৃহস্পতিবার বাঁকুড়ার বেলিয়াতোড়ে মিছিল করল মহিলা তৃণমূল। এদিন বিকালে বেলিয়াতোড়ের ডাক বাংলো মোড় থেকে মিছিল শুরু হয়ে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়ক ধরে মিছিল বেলিয়াতোড় বাজার পরিক্রমা করে। 


মিছিলে মহিলা তৃনমূল কর্মীরা ছাড়াও পা মেলান অসংখ্য সাধারণ মহিলা। এদিনের মিছিলে মহিলাদের হাতে ছিল শঙ্খ, ঝাঁঝ,  কাঁসর ও ঘন্টা। মিছিলের সামনে মহিলাদের হাতে ছিল  মমতার  ছবি ও নাম দিয়ে সাজানো হিন্দু ধর্মের পবিত্র কুলো।


 এই মিছিলে নেতৃত্ব দেওয়া মহিলা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভানেত্রী অর্চিতা বিদ বলেন, বাড়িতে যাতে কূদৃষ্টি না পড়ে সেজন্য মহিলারা নিয়মিত শঙ্খ বাজান। আজ বাংলায় বিজেপি নামক সর্বগ্রাসীর খারাপ দৃষ্টি পড়েছে। সেই দৃষ্টি কাটিয়ে মমতাকে বাংলার তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষে আমরা এই শঙ্খধ্বনী যাত্রা করলাম'।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.