রিগিং করে বিজেপি ভোটে জিতবে বলে ঘোষণা করায় সাংসদ সৌমিত্র খাঁ বিরুদ্ধে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ তৃণমূলের - The News Lion

রিগিং করে বিজেপি ভোটে জিতবে বলে ঘোষণা করায় সাংসদ সৌমিত্র খাঁ বিরুদ্ধে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ তৃণমূলের

 


দি নিউজ লায়ন;     রিগিং করে বিজেপি ভোটে জিতবে বলে ঘোষণা করায় সাংসদ সৌমিত্র খাঁ বিরুদ্ধে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করলো তৃণমূল। তৃণমূল নেতা অপার্থিব ইসলাম লিখিত ভাবে প্রশাসনকে জানিয়েছেন, আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ নামে একটি  কর্মসূচি শুরু করেছে। গত ১৭ ফেব্রুয়ারি বিকাল ৫ টা নাগাদ সেই পরিবর্তন যাত্রার রথ ’খণ্ডঘোষের সগড়াই’ এলাকায় পৌঁছায়। সেখানে বিজেপি জনসভা করে। 


সেই সভায় বক্তব্য রাখতে ওঠেন সাংসদ তথা রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। প্রকাশ্য সেই জনসভার মঞ্চ থেকে দলের কর্মী ও সমর্থকদের ভোট লুটের পরামর্শ  দেন সৌমিত্র খাঁ। একই সঙ্গে সৌমিত্র  তাঁর দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে  সভামঞ্চ থেকে বলেন, “এবারের বিধানসভা ভোটে তাঁরা খণ্ডঘোষ বিধানসভায় তৃণমূল দলের প্রার্থীকে ৩০ হাজারের বেশী ভোট পেতে দেবে না। ভোটের সময়ে বিজেপির লোকজন রিগিং করবে, আর সেটাই তৃণমূলের লোকজনকে দাঁড়িয়ে দেখতে হবে। এই খেলাই এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি খেলবে। 


সেটা তৃণমূল দেখবে বলে সৌমিত্র খাঁ প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেছেন।“ এদিন অপার্থিব ইসলাম বলেন, একজন সাংসদ হয়ে সৌমিত্র খাঁ ভোট লুটের কথা প্রকাশ্য জনসভা থেকে কিভাবে বলতে পারলেই সেটাই আশ্চর্যের। এইভাবে প্রকাশ্য জনসভা থেকে রিগিং করে ভোটে জেতা কিংবা ভোট লুটের কথা ঘোষনা করা বা উদ্বুদ্ধ   করানো দু’টোই বেআইনী। সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে প্রশাসনিক কর্তাদের কাছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিও জানিয়েছেন তৃণমূল নেতা অপার্থিব ইসলাম। এই বিষয়ে জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা সাংবাদিককে বলেন, ঠিক কি হয়েছে জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.