২০২১ এর লড়াই মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এই লড়াই বাংলা থেকে বহিরাগতদের বিতারন করার লড়াই - The News Lion

২০২১ এর লড়াই মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এই লড়াই বাংলা থেকে বহিরাগতদের বিতারন করার লড়াই

 


দি নিউজ লায়নঃ    ২০২১ এর লড়াই দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এই লড়াই বাংলা থেকে বহিরাগতদের বিতারন করার লড়াই। কামালগাছি থেকে সোনারপুর মোড় পর্যন্ত বিশাল র‍্যালি করার পর কর্মীদের উদ্দ্যেশে এই কথাই বললেন সংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন তিনি তৃণমূলের দিদির দূত গাড়িতে করে এই র‍্যালি করেন। বিজেপির রথযাত্রার পাল্টা প্রচার কৌশল হিসাবে তৃণমূল দিদির দূত গাড়ি নিয়ে র‍্যালি করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় সোনারপুরে সেই গাড়ির উদ্বোধন করেন সংসদ অভিষেক। 


এবার থেকে জেলার রোড শোতে এই গাড়ি করেই ঘুরবেন তৃণমূলের শীর্ষ নেতারা। এদিন তিনি শুধু দিদির দূত গাড়ির নয় পাশাপাশি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। এই অ্যাপের মাধ্যমে গত ১০ বছরে তৃণমূল সরকার কি কি কাজ করেছে তার খতিয়ান পাওয়া যাবে। পাশাপাশি,মুখ্যমন্ত্রীর বক্তব্য থাকবে ভিডিও তে। এদিন সোনারপুর মোড়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক। তিনি বলেন, যতই বহিরাগতরা চেষ্টা করুক না কেন বাংলায় বাঙালিরাই রাজ্য চালাবে,কারন বাংলার মানুষদের হৃদয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রয়েছেন।


 তিনি বলেন,সোনার বাংলা করার আগে সোনার গুজরাট,মধ্যপ্রদেশ,উত্তরপ্রদেশ গড়ে তুলুন। অমিত শাহ যতই তৃণমূল কে উপড়ে ফেলার কথা বলুক না কেন তৃণমূল কোন হোডিং নয় যে ইচ্ছা হলেই উপড়ে ফেলা যাবে। বাংলার মানুষের মনে রয়েছে তৃণমূল। এদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন,বাচ্চা থেকে বুড়ো সবাইকে টাকা দিয়ে কিনতে চাইছে, আমি বলছি পদ্মফুলের কাছ থেকে টাকা নিন,জোড়াফুলে ছাপ দিন। এদিন অভিষেক দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন, ২৫০ আসন পেয়েই গোটা রাজ্যে আবার তৃণমূল ক্ষমতায় আসছে।


 তিনি আরও বলেন,রাজ্যে মমতা বন্দোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী,তিনি কখনই বিজেপি বা বহিরাগতদের কাছে মাথা নত করবেন না। জেলায় ৩১ টি আসনে জিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করুন। এদিন অভিনব র‍্যালিতে তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা সংসদ শুভাশিস চক্রবর্তী,বিধায়ক জীবন মুখোপাধ্যায়,বিধায়ক ফিরদৌসি বেগম,জেলা তৃণমূলের যুব সভাপতি শওকাত মোল্লা সহ অন্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.