বাজার সেরে বাড়ী ফেরার পথে সন্ধ্যায় বাইক দুর্ঘটনায় মৃত্যূ
দি নিউজ লায়নঃ সন্ধ্যায় বাজার সেরে বাড়ী ফেরার পথে ৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের নাম বিবেকানন্দ হালদার(৪৬)।এদিন ঘটনাটি ঘটে বহরমপুরের চুয়াপুর তেতুলতলা ৩৪ নং জাতীয় সড়ক মোড়ে।জানা যায়, জলঙ্গির খয়রামারি এলাকার ওই বাসিন্দা বাইকে করে গ্রাম থেকে পরিবারের জন্য করতে এসেছিলেন বহরমপুর শহরে।
সন্ধ্যায় বাড়ী যাবার পথে একটি বেপরোয়া গ্যাসের ট্যাঙ্কার ওই বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বহরমপুর থানার পুলিশ মৃত বিবেকানন্দ হালদারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।দেহের সনাক্ত কারণের জন্য বাড়ীর লোকেদের খবর দেওয়া হয়েছে।

Post a Comment