দীনেশ ত্রিবেদী ধারাবাহিক আমাদের পার্টির লোক ছিলেন না, সুব্রত মুখোপাধ্যায়
দি নিউজ লায়নঃ দীনেশ ত্রিবেদী ধারাবাহিক আমাদের পার্টির লোক ছিলেন না। প্রত্যেকবারই অনেক চলে যায়। আবার কেউ কেউ জয়েনও করে। দিনেশ ত্রিবেদীর চমকপ্রদ সাংসদ পদ ত্যাগের প্রসঙ্গে একথা বললেন রাজ্যের অন্যতম প্রবীণ নেতা ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন তিনি পূর্ব বর্ধমানের রায়নার ধারানের বুড়ো পীর প্রগতি সংঘের সরস্বতী পুজোর উদ্বোধন করেন তিনি।
এদিন তিনি আরো বলনে, উনি অন্য প্রদেশের লোক। মমতার সাথে দিল্লিতেই যোগাযোগ হয়। মন্ত্রী ছিলেন, এম পিও ছিলেন। তারপর উনি হেরে যান। তারপর বোধহয় অন্য কিছু ভেবেছেন। আসলে উনি ট্রাডিশনাল তৃণমূল বা কংগ্রেসের লোক নন।' বিজেপির রথযাত্রা নিয়েও সরব হন। তিনি বলেন, রথ বা উড়োজাহাজ অনেক কিছু আসবে। আসলে ওরা বিদেশী। আক্রমণ করলেও জিততে পারবে না। আগেও পারেনি।' এদিন সুব্রত বলেন, 'বামেরা ফেরার চেষ্টা করছে। ওদের অনেক ভোট বিজেপিতে গেছে। ওদের ভোট কিছুটা ফিরে এলে খুশি হবো।

Post a Comment