মাথায় ভারী বস্তুর আঘাত, এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেলদা এলাকায়, আটক মৃতের ছেলে - The News Lion

মাথায় ভারী বস্তুর আঘাত, এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বেলদা এলাকায়, আটক মৃতের ছেলে

 


দি নিউজ লায়নঃ     মাথায় আঘাত নিয়েএক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিমমেদিনীপুরের  দাঁতন দুই নম্বর ব্লকের বেলদা থানার  জামাডাঙ্গর গ্রামে।ঘটনায় জড়িত সন্দেহে ঐ ব্যক্তির ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায় যে বেলদা থানার জামাডাঙ্গর গ্রামের ৪০ বছর বয়সী নারায়ণ সাঁতরাকে বুধবার রাতে মাথায় আঘাত নিয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কলকাতা রেফার করাহয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে ডেবরার টোলপ্লাজার কাছে মৃত্যু হয় নারায়ণ সাঁতরার। এরপর ঘটনার খবর পেয়ে বেলদা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ।


 মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে বেলদা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।ওই ঘটনার পর এলাকায় ঐ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে ভিন্ন মত উঠে আসায় বেলদা থানার পুলিশ ঐ ব্যক্তির ছেলে বাপি ওরফে সুখেন্দু সাঁতারাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।  এলাকাবাসীদের দাবী মোবাইলে গেম খেলা নিয়ে বাবা ছেলের দ্বন্দ্বে বাবার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ছেলে আর তাতে গুরুতর আহত হন নারায়ণ সাঁতরা ,পরে কলকাতা নিয়ে যাওয়া র পথে মৃত্যু হয় তাঁর।


 যদিও এই অভিযোগ খন্ডন করে  তার পরিবারের দাবি কাজ করতে গিয়ে দুর্ঘটনা বশত মাথায় হাতুড়ি পড়ে আহত হন নারায়ণ বাবু। এদিকে ঘটনার গুরুত্ব বুঝে মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। তদন্তের স্বার্থে ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.