বীরভূমে বিজেপিতেপ্রবল গোষ্ঠী কোন্দল, দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আর্থিক নয়-ছয়ের অভিযোগ বোলপুরের বিজেপি নেতার - The News Lion

বীরভূমে বিজেপিতেপ্রবল গোষ্ঠী কোন্দল, দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আর্থিক নয়-ছয়ের অভিযোগ বোলপুরের বিজেপি নেতার

 


দি নিউজ লায়নঃ     আর্থিক তছরুপ নিয়ে বীরভূম বিজেপিতে শুরু দলীয়কোন্দল। ২০১৯ এর নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ দাস দলের সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ এনেছেন। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর দাবি, গত লোকসভা নির্বাচনে দলের নিচুতলার কর্মীরা নির্বাচনী প্রচারের জন্য কাজকর্ম করেও টাকা পায়নি। রামপ্রসাদের দাবি , দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলা নেতৃত্বের উপস্থিতিতে ৬৮ লক্ষ ৬৮ হাজার টাকা আহ্বায়কের হাতে তিনি তুলে দিয়েছিলেন।


 সেই টাকার এখনো কোনো হিসাব দেওয়া হয়নি। দলের উচ্চপদস্থ একজন কার্যকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা, জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি, রবিবার নানুরের লক্ষ্মীতলায় বেশ কিছু কর্মীর হাতে হেনস্থার শিকার হয়েছেন জেলার দুই সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় এবং অষ্টম মণ্ডল। গালিগালাজ করার পাশাপাশি ওই দুই নেতাকে শারীরিক হেনস্তা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা, প্রাক্তন জেলা সভাপতি অর্জুন সাহা প্রমুখ। অষ্টম মণ্ডলের বিরুদ্ধে একাধিক অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমেও সরব হয়েছেন স্থানীয় কিছু বিজেপি কর্মী। বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনা যে দলের জন্য ভাল বিজ্ঞাপন নয়, তা মানছেন দলের একাংশই।


বিজেপি-র নিচুতলার কর্মীদের একাংশের দাবি, লোকসভা নির্বাচনে স্থানীয় নিজেপি কর্মীরা নিজেদের পকেটের পয়সা খরচ করে দেওয়াল লিখন থেকে প্রচার সবটাই করেছেন। দলের তরফে বুথে খরচের জন্য যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা অনেককেই দেওয়া হয়নি। ওই টাকা আত্মসাতের অভিযোগও আছে। এই নিয়ে অনেক কর্মীর মনেই ক্ষোভ চরমে উঠেছে। দীর্ঘদিন কেটে গেলেও যাঁদের জন্য টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ, তাঁদের উপরে ক্ষোভ আছড়ে পড়ছে বলে জানাচ্ছেন একাধিক কর্মী।


যার বিরুদ্ধে অভিযোগ বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়  জানিয়েছেন বিষয়টি দলকে জানিয়েছি, দলের প্রতি আস্থা আছে, এধরনের মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই নিষ্পত্তি করবে বিষয়টি।আগামী সাত দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই রমাপ্রসাদ দাস কে আইনি নোটিস পাঠাবো। যদিও রমাপ্রসাদ দাস এ বিষয়ে বলেন এখনো নোটিশ হাতে এসে পৌঁছয় নি, নোটিশ এলে আইনি প্রক্রিয়া তে তার জবাব দেওয়া হবে  বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, প্রত্যেকেই দলের গুরুত্বপূর্ণ কার্যকর্তা, নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেছেন সবাই ।বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন , যেমন দল নেতাদের কার্যকলাপ হবে।গোটা দেশ বিক্রি করে দিয়েছে নরেন্দ্র মোদি, দলের নেতারা একে অপরের টাকা মেরে দেবে এটাই তো সাভাবিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.