কর্মোন্নতি নাকি দাম্পত্য কলহ, কী রয়েছে আজ আপনার ভাগ্যে? জানতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ: কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য পদোন্নতির সম্ভাবনা। আজকের দিনে কোন খাতে করা বিনিয়োগ আপনার আর্থিক উন্নতি ঘটাতে সাহায্য করবে। খারাপ নয়, নিজের সম্পর্কে ভালো কিছু ভাবুন। আজকের আবহাওয়া আপনাকে বিছানা ছেড়ে উঠতে দেবে না। পরিবারের সকলের সঙ্গে হাসিখুশি সময় কাটান।
বৃষ: আজ এই রাশির জাতক জাতিকারা কাজের জায়গায় উন্নতি করবে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায় সাফল্য। সাংসারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। বিদ্যাচর্চায় সন্তানের সাফল্য সকলের কাছে আনন্দ উপভোগের কারণ হবে।
মিথুন: জীবনের সমস্যা সমাধানের পথ খুঁজুন। ফাঁকা সময়ে পরিবারের ছোটদের সঙ্গে সুন্দর সময় কাটান। মানিসকভাবে সুস্থ থাকুন। ভালোবাসার মধ্যে থাকলে, আপনার মেজাজ ভালো থাকবে। পরিবারের নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারবেন।
কর্কট: কর্মক্ষেত্রে আপনার বিশেষ দক্ষতার জন্য পদোন্নতির সম্ভাবনা। এই সময় আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় বিশেষ কৃতিত্বের ফলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে।
সিংহ: বন্ধুদের থেকে আজ ধোঁকা খেয়ে মন ভেঙে যেতে পারে আপনার। প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে বার করুন। ফাঁকা সময়ে আজ জনবিহীন জায়গায় হাঁটতে মন চাইবে এই রাশির জাতক জাতিকাদের।
কন্যা: এই রাশির জাতক জাতিকারা আজকে স্ত্রী বা স্বামীর সঙ্গে একটি চমৎকার দিন কাটান। আজ হঠাৎই কোনো সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে লাভ হবে আজ।
তুলা: স্ত্রীর সাথে আজ একটি দারুণ সফরে গিয়ে মন ভালো করে নিতে পারেন। কাজের জায়গায় সমস্যা হবে আজ। এই রাশির জাতক জাতিকারা আজকে ফাঁকা সময়ে নিজের বন্ধুদের সাথে সেরা মুহুর্ত কাটান।
বৃশ্চিক: দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে আজ। আজ নিজের সঙ্গিনীর কাছে আপনি বিশেষ হয়ে উঠতে পারেন। আজকের দিনটিতে আপনার মেজাজ ভালোই থাকবে।
ধনুঃ সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের কাজের সফলতা লাভ করতে পারবেন। দাম্পত্য জীবন সুখের হলেও অন্যের কথায় পরিচালিত হবেন না। সন্তানের মানসিক বিকাশে আপনার ভূমিকা অনস্বীকার্য। আধ্যাত্মিক চিন্তাধারার মাধ্যমে আপনিও মানসিক শান্তি খুঁজে পাবেন।
মকর: আজ নিজের জন্য সময় বার করতে চাইলেও কাজের চাপ আপনাকে আটকে দেবে। স্ত্রীর সাথে আজ একটি চমৎকার দিন কাটান। ব্যবসায়ীদের পক্ষে দিনটি অশুভ, ক্ষতি হতে পারে আজ ব্যবসায়।
কুম্ভ: আজ আপনার মন ভালো ও ঠাণ্ডা থাকায় আপনি আপনার কাজগুলিতে সফলতা পাবেন। অর্থ অপচয়ের বদলে সঞ্চয় করতে শিখুন। ফাঁকা সময়ে আজ চট করে স্ত্রীর সাথেই সিনেমা দেখতে পারেন।
মীন: ধনভাব আপনার অত্যন্ত শুভ। ব্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে অভাবনীয় সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের যোগ্যতা ও প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি। আজ আপনি জানতে পারবেন আপনার পরিচিত কেউ আপনাকে নিজের আইডেল মনে করে।

Post a Comment